শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন

সারা দেশের মতো কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথমদিন।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন জানান, এ বছর উপজেলার তিনটি কেন্দ্রে মোট ১ হাজার ৫৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত রয়েছে। এর মধ্যে এসএসসিতে ১ হাজার ৭৮ জন, দাখিলে ৩৫২ জন এবং ভোকেশনালে ১০৩ জন। প্রথমদিন পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ হাজার ৫১৬ জন; অনুপস্থিত ছিল ১৭ জন।

পরীক্ষা কেন্দ্র তিনটি হলো—তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় এবং সহিলাটি আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদরাসা।

তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শামসুন্নাহার জানান, তাদের কেন্দ্রে ৩৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯৩ জন অংশ নেয় এবং ৫ জন অনুপস্থিত ছিল। প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়েছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো ও যানজট নিরসনে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নিজেও কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com