শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ চলতি বছর ভারতের চেয়ে বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, ১৪ এপ্রিল প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এর তথ্য অনুযায়ী বর্তমান মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রাক্কলন করা হয়েছে ২ হাজার ৯১১ মার্কিন ডলার। ভারতের ক্ষেত্রে তা ২ হাজার ৮১২ মার্কিন ডলার হতে পারে।

মাথাপিছু জিডিপি হল একটি দেশের ব্যক্তি প্রতি অর্থনৈতিক উৎপাদনের পরিমাপ। একটি দেশের মোট জিডিপিকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়।

উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিগুলোতে গড় মাথাপিছু জিডিপি প্রায় ৭ হাজার ৫০০ ডলার; যেখানে বিশ্বব্যাপী এই গড় প্রায় ১৫ হাজার ৬০০ ডলার।

২০২৫ সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৬৭৫ ডলার। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৬৩৫ ডলারের চেয়ে সামান্য বেশি। তবে ২০২৩ ও ২০২৪ সালেও মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে ছিল।

আইএমএফের পূর্বাভাস বলছে, ২০২৭ সালে ভারতের মাথাপিছু জিডিপি ৩ হাজার ৭৪ ডলারে পৌঁছাতে পারে। আর বাংলাদেশের হতে পারে ৩ হাজার ৪৮ ডলারের চেয়ে বেশি।

আইএমএফ-এর প্রক্ষেপণ অনুযায়ী, অন্তত ২০৩১ সাল পর্যন্ত ভারত মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে।

২০২৬ সালে ভারতের সামগ্রিক জিডিপি প্রাক্কলন করা হয়েছে ৪ লাখ ১০ হাজার কোটি ডলার (৪.১ ট্রিলিয়ন), যা বাংলাদেশের ৫১ হাজার কোটি ডলারের (৫১০ বিলিয়ন) তুলনায় অনেক বেশি।

আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ সাধারণত বছরে দুইবার প্রকাশিত হয়, যেখানে বিশ্ব অর্থনীতি বিশ্লেষণ করে স্বল্প ও মধ্যমেয়াদী পূর্বাভাস দেওয়া হয়।

আইএমএফ বলছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। ফলে ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ এবং ২০২৭ সালে ৩ দশমিক ২ শতাংশ হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com