বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন স্থাপন করতে দেখলে তাদের ওপর গুলি চালানোর জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, শুধু গুলি নয়, প্রয়োজনে হত্যাও করতেও দ্বিধা করা যাবে না।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ট্রুথ স্যোশাল পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, যেকোনো নৌকা—এমনকি ছোট নৌকাও—যদি হরমুজের পানিতে মাইন বসানোর চেষ্টা করে, তাদেরকে গুলি করে ধ্বংস করতে হবে।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে কোনো ধরনের নাশকতা বা মাইন স্থাপন চান না ট্রাম্প। তার মতে, এমন কর্মকাণ্ড বৈশ্বিক জ্বালানি পরিবহন ও নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে।

ট্রাম্প বলেছেন, ‘আমাদের মাইন সরানো জাহাজগুলো এখনই স্ট্রেইট অব হরমুজ পরিষ্কার করছে। আমি নির্দেশ দিচ্ছি, এই কার্যক্রম আরও জোরালোভাবে—আগের তুলনায় তিনগুণ গতিতে—চালিয়ে যেতে হবে!

ট্রাম্পের এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন, এমন কঠোর নির্দেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com