শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল

এ সময় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭১০টি পরিবারের মাঝে এক বান করে ঢেউ টিন ও নগদ পাঁচ হাজার টাকা বিতরণ করা হয়।

এ ছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২৯৪টি প্রকল্পের মাধ্যমে ১৪ কোটি ৭০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, হঠাৎ করে একটা বিপদ এসে গেছে-দুর্যোগ। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের বাংলাদেশও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে তাই না। আমি আসতে আসতে দেখলাম পেট্রোল পাম্পগুলের সামনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়; এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা।

তিনি বলেন, দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে তেল নিয়ে একটা অনৈতিক ব্যবসা শুরু করে দিয়েছে। যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর। পাম্প থেকে তেল নিতে তারা কালোবাজারে বিক্রি করছে তাই না। এটা করতে দেওয়া যাবে না, আমি ডিসি সাহেবকে বলে দিয়েছি। এটার দিকে নজর দিতে হবে। নজরদারি করতে হবে এবং কেউ যেন কোনোভাবে দুর্নীতি করে এইভাবে তেল বিক্রি করে ফায়দা নিতে না পারে এজন্য ব্যবস্থা নিতে হবে।

দেশের উন্নয়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে এবং নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবার চেষ্টা করছে।

মির্জা ফখরুল বলেন, কৃষকরা যাতে পানি সরবরাহ সঠিকভাবে পায় সেজন্য ইতোমধ্যে খালখনন কর্মসূচি নেওয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে। কৃষকরা যাতে ফসলের ন্যায্যমূল্য পায় সেজন্য সরকার কাজ করছে। বিএনপি সরকার মানুষের ভাগ্য বদলের জন্য কাজ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com