মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চরফরাদী ইউনিয়নে এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।

সকাল ১১টায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর চারালবন্দ এলাকায় তোরাব আলী ব্যাপারীর বাড়ির সামনে থেকে চরকূর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষ অবহেলিত ছিল। অথচ এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায় এবং বিদেশেও রপ্তানি হচ্ছে। কৃষকদের পণ্য পরিবহন সহজ করতে এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এ সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি উপজেলা প্রশাসনের উদ্দেশে বলেন, উপজেলার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজের তালিকা প্রস্তুত করে আমার কাছে দিন। জনগণের প্রতিনিধি হিসেবে আমি সেগুলো বাস্তবায়নে সরকারের সহযোগিতা নিশ্চিত করব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com