শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি, তারা পরাজিত হয়েছে।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না, কারণ তারা উন্মাদ। আমরা তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ দিতে পারি না। ওবামা তা-ই করেছিলেন।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যদি তিনি ইরানের পারমাণবিক চুক্তি বাতিল না করতেন, তাহলে তারা এতদিনে পারমাণবিক অস্ত্র পেয়ে যেত এবং তা ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং সম্ভবত এর বাইরেও ব্যবহার করত। তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্রও ছিল, যা, আপনারা কিছুদিন আগে যেমনটা দেখেছেন, ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারত।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়ে গেছে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এমনটা বলিনি। আমি বলেছি তারা ব্যর্থ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে কাজ শেষ হয়ে গেছে। আমরা আরও দুই সপ্তাহ হামলা চালিয়ে যেতে পারি এবং যেকোনো লক্ষ্য অর্জন করতে পারি। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, যার সম্ভবত ৭০ শতাংশ আমরা অর্জন করেছি, কিন্তু আরও অন্যান্য লক্ষ্যমাত্রাও রয়েছে যা আমরা অর্জন করতে পারি।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণ না করলে তিনি পুনরায় বোমা হামলা শুরু করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com