সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে
কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি

আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খসড়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আর এতে ভূমিকা রাখছে মধ্যস্থতাকারী পাকিস্তান। শুক্রবার (২২ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

খসড়ায় যেসব শর্ত বা প্রস্তাব আছে তার কিছু অংশ আল-আরাবিয়া পেয়েছে। সেগুলো হলো….

১. ফ্রন্টে তাৎক্ষণিক, চূড়ান্ত, নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে স্থল, সাগর ও আকাশ।

২. সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার পারস্পরিক অঙ্গীকার।

৩. সামরিক অভিযান এবং প্রচারযুদ্ধ (মিডিয়া ওয়ার) বন্ধ করা।

৪. সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি।

৫. আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

৬. চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তির জন্য একটি যৌথ ব্যবস্থা গঠন।

৭. সাত দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা।

৮. চুক্তির শর্তাবলী মেনে চলার বিনিময়ে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার।

৯. খসড়া চুক্তিতে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি আনুগত্যের পুনর্ব্যক্তকরণ।

১০. উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সাথে সাথেই চুক্তিটি কার্যকর হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com