বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

রয়টার্স ওয়াশিংটন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
রয়টার্স ওয়াশিংটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবিত চুক্তি সম্পর্কে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন। তবে হোয়াইট হাউসে শীর্ষ সহযোগীদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো দুই দেশের মধ্যে মতপার্থক্য থেকে গেছে বলে মনে হচ্ছে।

গতকাল সকালে ট্রাম্প বলেছিলেন, তিনি হোয়াইট হাউসের একটি নিরাপদ কক্ষে বৈঠকে বসবেন এবং প্রস্তাবটির বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবেন। এই প্রস্তাব অনুযায়ী, এপ্রিলের শুরুর দিকে দুই দেশের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়ানো হবে। এর মধ্য দিয়ে আলোচকেরা স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ পাবেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল। তবে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

ওই কর্মকর্তা আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতেই সম্মত হবেন, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো বলে বিবেচিত হবে এবং তাঁর নির্ধারিত শর্তগুলো পূরণ করবে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।”

এদিকে ইরানের এক জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, দুই পক্ষ চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে, তবে এখনো সেটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরও জানায়, সম্ভাব্য এই চুক্তিতে পারমাণবিক কর্মসূচি–সংক্রান্ত কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ ইরান ও ওমানের সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত।

ইরানের বার্তা সংস্থা ফারস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের ওপর অবরোধ প্রত্যাহার করলে নির্ধারিত শর্ত অনুযায়ী হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে। একই সঙ্গে ধাপে ধাপে অবরোধ শিথিলের কথাও আলোচনায় রয়েছে বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের জব্দ থাকা প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার মূল্যের সম্পদ মুক্ত করার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

তবে ট্রাম্প বলেছেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অর্থ লেনদেন হবে না।”

সম্ভাব্য চুক্তির খবরের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায় এবং শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। একই সঙ্গে জ্বালানির মূল্য ও রাজনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলছে, আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নির্বাচনী চাপও এই কূটনৈতিক সিদ্ধান্তকে জটিল করে তুলছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এরপর থেকে সংঘাত ও পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থির হয়ে ওঠে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com