রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব: আইআরজিসি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব: আইআরজিসি কমান্ডার

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি বলেছেন, লেবাননের প্রধান দাবি হলো ইসরায়েলি সেনাদের যুদ্ধ শুরুর আগের অবস্থানে ফিরে যেতে হবে।

তিনি আরও বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা তাদের প্রতিরোধের ফল খুব শিগগিরই দেখতে পাবেন। লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন করা ‘সব মুসলমানের দায়িত্ব’ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে সরিয়ে দেওয়া সম্ভব। এদিকে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি ঘোষণার পর হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম বৃহস্পতিবার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

তার বক্তব্যে যুদ্ধবিরতি, চলমান আলোচনা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, চলমান যুদ্ধবিরতি আলোচনা সফল হওয়ার এটাই হয়তো শেষ সুযোগ। তার মতে, আলোচনার সময় বেশ কয়েকবার অচলাবস্থা তৈরি হয়েছিল। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হস্তক্ষেপ করায় আলোচনা আবার এগিয়ে যায়। সব পক্ষ সম্মতি দিলে ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তি বাস্তবায়ন শুরু হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com