রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইতালিতে কাজ না পেয়ে প্রবাসীর আত্মহত্যা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

পরিবারের দারিদ্র্য দূর করে স্ত্রী ও তিন কন্যাসন্তানের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ৩৫ লাখ টাকা খরচ করে ইতালিতে পাড়ি দিয়েছিলেন জিন্নাত খান খোকন। তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই শুক্রবার দেশটির কাতানিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে এ বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবাসে গিয়ে কাজ না পাওয়া এবং দেশে থাকা ঋণের চাপের কারণে সৃষ্ট মানসিক হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নিহত খোকন বাগেরহাট সদর উপজেলার শিমুলতলা গ্রামের মৃত লুৎফর রহমান খানের ছেলে।

নিহতের স্ত্রী সুমি বেগম জানান, পরিবারের সচ্ছলতার আশায় নিজের বসতভিটা বিক্রি ও সুদে ঋণ নিয়ে প্রায় ৩৫ লাখ টাকা জোগাড় করে গত বছর সেপ্টেম্বরে দেশ ছাড়েন খোকন। দালালচক্রের মাধ্যমে প্রথমে বৈধ ভিসায় বুলগেরিয়া গেলেও পরে সেখান থেকে ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে তাকে ইতালিতে প্রবেশ করানো হয়।

কিন্তু ইতালিতে পৌঁছানোর পর দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো স্থায়ী কর্মসংস্থান বা বৈধ কাগজপত্রের ব্যবস্থা করতে পারেননি। একদিকে প্রবাসে বেকারত্ব ও অর্থনৈতিক সংকট, অন্যদিকে দেশে পাওনাদারদের চাপ ও ঋণের কিস্তি- সব মিলিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

খোকনের পরিবার জানায়, ইতালি থেকে লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করার মতো সামর্থ্য তাদের নেই। শেষবারের মতো খোকনের মুখ দেখতে তার স্ত্রী সরকার ও রোম দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।

এ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী জানান, নিহত খোকনের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর দেওয়া বৈধ কার্ড (বিএমইটি) থাকায় সরকারি নিয়ম অনুযায়ী তার লাশ দেশে পাঠানোর বিমান ভাড়াসহ যাবতীয় খরচ দূতাবাস বহন করবে।

রাষ্ট্রদূত রকিবুল হক বলেন, আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। সেইসঙ্গে ইতোমধ্যে খোকনের লাশ দেশে পাঠানোর জন্য ছাড়পত্র ইস্যু করা হয়েছে দূতাবাস থেকে। লাশ পাঠানোর খরচ দূতাবাস বহন করবে। পাশাপাশি নিহতের পরিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ৩ লাখ টাকার আর্থিক সহায়তা পাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com