সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় আটক যুবকের এক বছরের কারাদণ্ড ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: প্রধান কৌঁসুলি দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আইএমএফের কোনো কর্মসূচিতে অংশ নেবে না সরকার হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ তাড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন, আলোচনা সভা ও সম্মাননা প্রদান পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার, মিলল শ্রীপুরে নিকলীর হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

মাটিরাঙা ও দীঘিনালায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির মাটিরাঙা ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) দুই সদস্য নিহত হয়েছেন।

পুলিশের দাবি, মাটিরাঙায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হন। অন্যদিকে দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ‘গোলাগুলিতে’ আরেক সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে ১০টার দিকে মাটিরাঙার তৈকাথান এবং দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের মুড়োগড়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এর মধ্যে মাটিরাঙায় এক অভিযানে সংগঠনটির এক সদস্যকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতরা হলেন- ইউপিডিএফের সদস্য ববিন ত্রিপুরা ও সুজন চাকমা।

মাটিরাঙার থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, “গোপন সংবাদে সকাল সাড়ে ১০টার দিকে সকালে তৈকাথান এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

“এ সময় ইউপিডিএফ সদস্যরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে ববিন ত্রিপুরা নিহত হন।”

একই ঘটনায় মংসানু মারমা নামে একজনকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

অন্যদিকে বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলিতে সুজন চাকমা নিহত হন বলে দীঘিনালা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন।

তবে গোলাগুলির কথা অস্বীকার করে এ সব ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com