সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি অভিযানে আট বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। শনিবার (২৭ জুন) প্রদেশটি খারান ও মাসতুং জেলায় অভিযান দুটি চালানো হয় বলে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়; খবর ডনের।

পাকিস্তান রাষ্ট্র বেলুচিস্তান-ভিত্তিক বিচ্ছিন্নতাবাদীদের ক্ষেত্রে প্রতিবেশী ভারতের কথিত ভূমিকার কথা তুলে ধরতে ‘ফিতনা আল হিন্দুস্তান’ অভিধা ব্যবহার করে।

বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তানের খারান জেলায় একদল বিচ্ছিন্নতাবাদীর চলাচলের খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায়, এতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়।

২৬ জুন একই প্রদেশের মাসতুং জেলায় আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘এত আত্মঘাতী বোমা হামলাকারীর সম্ভাব্য উপস্থিতির’ বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলিতে এক আত্মঘাতী বোমা হামলাকারীসহ পাঁচজন নিহত হয়।

এসব অভিযান চলাকালে বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত মোটরসাইকলসহ অস্ত্রশস্ত্র, গোলাগুলি ও ঘরে তৈরি বোমা উদ্ধার করা হয়।

ওই দুই জেলায় সম্ভাব্য বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি মদতপুষ্ট ‘সন্ত্রাসী কার্যক্রমের’ বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। এর আগে ৯ জুন বেলুচিস্তানের বাসিমা জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলার সময় পাকিস্তানের এক সেনা নিহত হয়েছিল। ওই অভিযানে নিরাপত্তা বাহিনী ১৪ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com