সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

যশোর-মাগুরা মহাসড়কে পিকআপ-বাস সংঘর্ষে প্রাণ হারালেন শিক্ষক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

যশোর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকের প্রাণ গেছে। আজ রোববার সকালে মহাসড়কের হাশিমপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম সেলিম রেজা (৪০)। তিনি বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি যশোর সদরের লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সেলিম যশোর শহরের বাসা থেকে মোটরসাইকেলে করে খাজুরার দিকে যাচ্ছিলেন।

হাশিমপুর বাজারে আহার নামে একটি রেস্তোরাঁর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এরপর একটি ঢাকাগামী বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

ইছালী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং বারোবাজার হাইওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com