বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি ‘শেষ হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় নেটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় এমন মন্তব্য করেন তিনি।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয় এটা শেষ হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আমি ওদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না, ওরা নিকৃষ্ট। যতদূর আমার মনে হয়, এটা শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে কথা বলা শুধু সময় নষ্ট করা, তারা মিথ্যাবাদী।”

তিনি জানান, উভয়পক্ষের আলোচকরা ‘কথা বলতে পারেন’ কিন্তু তা শুধু ‘তাদের সময়ের অপচয়’।

তিনি যোগ করেন, “সত্যি বলতে, আমি তাদের তাদের সঙ্গে আমার সময় নষ্ট করতে চাই না। আমাদের চমৎকার আলোচকরা চাইলে কথা বলতে থাকুন, কিন্তু আমি তেমনটি দেখছি না।”

ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের হওয়া সমঝোতা স্মারক বা অন্তর্বর্তী চুক্তি নিয়ে কথা বলার সময় এসব মন্তব্য করেন। তিনি ইরানিদের ‘অসুস্থ লোকজন’, দেশটির শাসকদের ‘দুষ্ট লোক’ ও ইরানি প্রশাসনকে ‘পাগল’ বলে অভিহিত করেন।

তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে ওয়াশিংটনের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার হরমুজ প্রণালিতে কয়েকটি জাহাজের পাশাপাশি বুধবার কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা নিয়ে তিনি তীব্র উষ্মা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, “তারা দুষ্ট অসুস্থ লোক। তারা ক্যান্সার আর আপনারা জানেন কী করতে হবে- ক্যান্সারকে প্রথমেই কেটে ফেলতে হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com