শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন, আলোচনা সভা ও সম্মাননা প্রদান

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

“তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন বিশ্বে জনসংখ্যার গুরুত্ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আলোচনা সভা, সনদ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়। তিনি বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবার পরিকল্পনা কার্যক্রম, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা এবং জনসংখ্যা ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার গঠন, নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের জন্য সমান সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, পরিবার পরিকল্পনা শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়; এটি মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখা কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী ও সেবাদানকারীদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় সম্মাননাপ্রাপ্তদের কর্মনিষ্ঠা ও সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতেও জনস্বার্থে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com