রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ছাব্বির (২১) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার গুরুই ইউনিয়নের পালপাড়া গ্রামে ইয়াবা সেবনের সময় স্থানীয় এলাকাবাসী ছাব্বিরকে আটক করেন। পরে তাকে নিকলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দণ্ডপ্রাপ্ত ছাব্বির গুরুই ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে।

দুপুরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ছাব্বিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

থানা সূত্রে জানা যায়, মাদকাসক্ত কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় এলাকাবাসী ছাব্বিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ছাব্বিরকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com