শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধের বিষয়ে ভারত সরকারের সঙ্গে হওয়া সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলেছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা।

সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বিজেপির সভাপতি জে.পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংকে উদ্দেশ্য করে লেখেন, বিহার ও বাংলায় শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে এবং দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীরা নজরদারি ও হয়রানির শিকার হচ্ছেন।

দিল্লিতে আন্দোলনকারীদের সহায়তা করা স্বেচ্ছাসেবকদেরও আটকের খবর পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

আশুতোষ রাঙ্কা দাবি করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে, গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে এবং ভবিষ্যতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা বিজেপি-শাসিত ও মিত্র রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো মামলা না করে।

তিনি আরও বলেন, “এটি না হলে আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হব।”

এছাড়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে হওয়া লিখিত সমঝোতা এবং তা বাস্তবায়নের সময়সূচি মঙ্গলবারের মধ্যে প্রকাশ করারও দাবি জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com