মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের

ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া একাধিক চালকহীন বিমান বা ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে, ইরাকে সক্রিয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এই ড্রোন হামলা চালিয়েছিল। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়।

এদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে, সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় তারাই এই হামলা চালিয়েছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ধারাবাহিকতায় আরামকোর স্থাপনাগুলো তাদের নিশানায় পরিণত হয়।

ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর জড়িত থাকার বিষয়ে সৌদি সরকারের অভিযোগ এবং পরবর্তীতে ইয়েমেনের হুতিদের দায় স্বীকারের মধ্য দিয়ে পশ্চিম এশিয়া অঞ্চলে নতুন করে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com