শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

পবিত্র হজ ও ওমরাহ যথাযথ নিয়মে ও সুন্নাহসম্মত পদ্ধতিতে পালনে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কিশোরগঞ্জে ‘বিশুদ্ধ হজ ও ওমরাহ আদায়ে করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা সদরের যশোদল পাক্কারমাথাস্থ খাজা এয়ার ট্রাভেলসের স্থানীয় কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান খাজা এয়ার ট্রাভেলস।

সেমিনারে হজ ও ওমরাহ পালনের বিধি-বিধান, করণীয়-বর্জনীয়, সফর-পূর্ব প্রস্তুতি, ইহরামের নিয়ম, তাওয়াফ, সাঈ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী হজ ও ওমরাহযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাজা এয়ার ট্রাভেলসের চেয়ারম্যান মাওলানা হাজী এমদাদুল হক মীর।

তিনি বলেন, “হজ ও ওমরাহ শুধু একটি ভ্রমণ নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। তাই শুদ্ধ জ্ঞান ও সঠিক প্রস্তুতি ছাড়া এ ইবাদত পূর্ণাঙ্গভাবে আদায় করা সম্ভব নয়। প্রত্যেক হজযাত্রীর উচিত প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করা।”

বিশেষ অতিথি আল মাহমুদ এয়ার ট্রাভেলসের পরিচালক ও ইসলামিক বক্তা মুফতি রিয়াদ মাহমুদ খান বলেন, “হজের প্রতিটি ধাপ কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা জরুরি। অনেক সময় প্রয়োজনীয় জ্ঞানের অভাবে অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যায়। তাই হজের আগে প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ ছাড়া বক্তব্য দেন মাথিয়া ই.ইউ. ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আযহার উদ্দিন, ইছাসুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শহিদুল্লাহ এবং মুফতি শরিফুল ইসলাম। তাঁরা বিশুদ্ধভাবে হজ ও ওমরাহ পালনের গুরুত্ব তুলে ধরে ধর্মীয় বিধান যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।

খাজা এয়ার ট্রাভেলসের কিশোরগঞ্জ জেলার যশোদল পাক্কারমাথা শাখার পরিচালক মো. ফয়সাল শাহীর সঞ্চালনায় আয়োজিত সেমিনারে স্থানীয় হজ ও ওমরাহযাত্রী, আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও হজ ও ওমরাহযাত্রীদের সঠিক দিকনির্দেশনা দিতে এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, খাজা এয়ার ট্রাভেলসের প্রধান কার্যালয় ঢাকার ২/সি, পুরানা পল্টন, শাওন টাওয়ারের (৬ষ্ঠ তলা) অবস্থিত। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, ভিসা প্রসেসিং ও সংশ্লিষ্ট ভ্রমণসেবা প্রদান করে আসছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com