রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

সারাদেশে তীব্র গ্যাস সংকটের মধ্যেই কিশোরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের চেষ্টার কারণে তিতাসের সঞ্চালন লাইনের পাইপ ছিদ্র হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

প্রায় দুই মাস আগে আড়িয়াল খাঁ নদীর পাড়ের ওই পাইপ লাইনে ছিদ্র হলেও সম্প্রতি নদীর পানি বৃদ্ধিতে তা ধরা পড়ে। এর পরপরই গ্যাস নির্গমন বন্ধ করতে লাইন মেরামতের কাজ শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সেজন্য তিনদিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।

তিতাস গ্যাস কিশোরগঞ্জ অফিসের ব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, জেলার কটিয়াদী উপজেলার মসূয়া কাজিরচর এলাকার আড়িয়াল খাঁ নদীর পাড়ের কাছে তলদেশে নরসিংদী থেকে কিশোরগঞ্জে যাওয়া তিতাস আন্তঃজেলা ৮ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র ধরা পড়েছে।

“ছিদ্র থেকে গ্যাস নির্গমন বন্ধ করতে মেরামতের জন্য রোববার থেকে তিনদিনের জন্য আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আশা করা যায় এ সময়ের মধ্যেই ছিদ্র বন্ধ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।”

এর আগে প্রায় দুই মাস অসাধু ব্যবসায়ীরা সঞ্চালন পাইপে ছিদ্র করে একটি চুনের কারখানায় গ্যাস নেওয়ার চেষ্টা চালায়। তারপর থেকে পাইপ ছিদ্র হয়ে অনবরত বেরিয়ে যাচ্ছে গ্যাস।

দুর্ঘটনার পর পরই চুন কারখানার মালিক দেলোয়ার হোসেন তালুকদার ও কর্মচারীরা এলাকা ত্যাগ করে গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আরিফ ইসলাম বলেন, বছর খানেক আগে নদীর পাড়ে ঝোপের আড়ালে একটি চুন তৈরির কারখানা স্থাপন করা হয়। উৎপাদন শুরু করার জন্য গত মে মাসের মাঝামাঝি সময়ে রাতের আঁধারে মূল গ্যাস পাইপ থেকে অবৈধ সংযোগ দিতে চেষ্টা করে মালিক পক্ষ।

তবে এলাকাবাসী বিষয়টি টের পেলে সংযোগ কাজ অর্ধেক ফেলে রেখেই পালিয়ে যায় তারা। এর পর থেকেই পাইপের ছিদ্র থেকে প্রথমে ধীরে ধীরে বের হতে থাকে।

“পরে বৃষ্টি হওয়ায় নদীতে পানি বাড়লে পাইপটি তলিয়ে গিয়ে দৃশ্যমান হয় গ্যাসের উত্তাল বুদবুদ।”

খবর পেয়ে তিতাস মেরামত কাজ শুরু করলেও বেশ বেগ পেতে হচ্ছে বলে জানান তিতাসের ডিজিএম সুমেধ মনি চাকমা।

তিনি বলেন, “বর্ষার পানি ছাড়াও নদীর তলদেশে বালু থাকায় কাজ করা যাচ্ছে না। একদিকে সেচ করা হচ্ছে, অন্যদিকে বালু চুয়ে পানি ঢুকে যাচ্ছে।”

তিতাস গ্যাস কিশোরগঞ্জ অফিসের ব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, রোববার দুপুরে অভিযুক্ত চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কারখানার তিনটি চুল্লি ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে মজুত থাকা চুনাপাথর জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গ্যাস বন্ধ রাখায় বিপাকে

এদিকে হঠাৎ করে গ্যাস বন্ধ রাখায় বিপাকে পড়েছেন জেলা শহরের আবাসিক ও বাণিজ্যিকসহ সকল পর্যায়ের গ্রাহকরা।

বাসাবাড়িতে রান্না সম্ভব না হওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বাধ্য হয়ে অনেকে এলপিজি গ্যাস, বৈদ্যুতিক চুলা ও লাকড়ির চুলায় রান্নার কাজ সারছেন।

নারী উদ্যোক্তা ও শিক্ষিকা তানিয়া নাজ শম্পা বলেন, “গ্যাসের অভাবে রান্না করতে না পারায় হোম সার্ভিসের অর্ডার বাতিল করে দুঃখ প্রকাশ করতে হচ্ছে। নিজের পরিবারের জন্যও বাইরে থেকে খাবার আনতে হচ্ছে।”

তার মত অনেকেই হোটেল থেকে খাবার আনতে গিয়েও বিপাকে পড়ছেন। কারণ হোটেলে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিকল্প উপায়ে রান্না করে গ্রাহকদের চাপ সামাল দেয়া যাচ্ছে না।

হোটেল মালিক শহীদুল ইসলাম জানান, “স্বাভাবিক গ্রাহকের চেয়ে বাসাবাড়ি থেকে আসা গ্রাহকদের জন্য চাপ অনেক বেশী। কিন্তু গ্যাসের অভাবে চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে।”

কনফেকশনারী মালিক আবুল বাশার রাজিব বলেন, “গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সকাল থেকে ফ্যাক্টরিতে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে লোকসান বাড়তে থাকবে।”

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এহতেশামুল হুদা মুনাব্বী বলেন, আবাসিক গ্রহক ও ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে যতদ্রুত সম্ভব লাইন মেরামত করে সরবরাহ স্বাভাবিক করা উচিৎ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com