বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি মিস ওয়ার্ল্ড ২০২৬মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাই স্মরণে তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন নওগাঁয় ফিরছে রেমিট্যান্স যোদ্ধাদের ১৩ কফিন কিশোরগঞ্জে ফাস্টফুডের বেকারিতে দুর্ধর্ষ চুরি হোসেনপুরে সাদেক হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশ–ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা

গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

গ্রিস উপকূল থেকে গত ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপীয় সীমান্ত ও কোস্ট গার্ড এজেন্সি (ফ্রন্টেক্স)। উদ্ধারকৃতদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক।

গ্রিসের সংবাদমাধ্যম ‘মোক্রেটিয়া’ এর বরাত দিয়ে শুক্রবার মিডল ইস্ট মনিটরের এক খবরে বলা হয়, দেশটির দক্ষিণ ক্রিট দ্বীপে অবৈধ অভিবাসীদের আগমন অব্যাহত রয়েছে। লিবিয়া উপকূল থেকে যাত্রা শুরু করে গত ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছেছে; যা দ্বীপটির কর্তৃপক্ষ এবং অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ বাড়িয়ে দিয়েছে।

ডিমোক্রেটিয়া পত্রিকার তথ্য অনুযায়ী, সর্বশেষ বৃহস্পতিবার ৪০ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা ইয়েরাপেত্রা অঞ্চলের দক্ষিণ-পূর্বে এসে পৌঁছেছে বলে শনাক্ত করেছে ফ্রন্টেক্স। সংস্থাটি বলেছে, একটি মাছ ধরার নৌকার সহায়তায় কোস্টগার্ডের একটি টহল দল অভিবাসীদের আইরাপাত্রা বন্দরে নিয়ে আসে, যেখানে তাদের নিবন্ধন প্রক্রিয়া ও পরিচয় যাচাই-বাছাই শুরু করা হয়।

এর মাত্র কয়েক ঘণ্টা আগেই আরো দুটি নৌকায় অন্তত ১১২ জন অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছান। এরমধ্যে ৭২ বাংলাদেশি, সুদানের ৩১ জন ও ৯ মিসরীয় ছিলেন।

ডিমোক্রেটিয়ার খবরে বলা হয়, ক্রিট দ্বীপে অভিবাসীদের আগমন হঠাৎ বেড়ে যাওয়ায় সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এদিকে পৃথকভাবে বিবৃতিতে গ্রিস কর্তৃপক্ষ দক্ষিণ সুদানের নাগরিকত্ব থাকা ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তারের কথা বলেছে। তারা বলছে, ইয়েরাপেত্রার ২৮.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আগের একটি অভিযানে উদ্ধার হওয়া ৫০ জন অভিবাসীকে পাচারের সঙ্গে ওই কিশোর জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

উদ্ধার হওয়া অভিভাবাসীদের বক্তব্য অনুযায়ী, জনপ্রতি ১৫০০ থেকে ২০০০ মার্কিন ডলারের বিনিময়ে ওই কিশোর নৌকার চালক হিসেবে তাদের লিবিয়ার তোব্রুক শহর থেকে ক্রিট পর্যন্ত নিয়ে এসেছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com