রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনা দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না: প্রসিকিউশন ‘অপারেশন জ্যাকপট’ নাটকের জন্য পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম ‘ধরণীর গান’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে দুই দিনের ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’ উৎসব সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, বিদেশ যাওয়ার পরিকল্পনা নেই চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ যেকোনো মুহূর্তে নতুন পে স্কেল ঘোষণা হতে পারে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, বিদেশ যাওয়ার পরিকল্পনা নেই

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থ। পা অবশ হয়ে যাওয়ায় সীমিত পরিসরে চলাফেরা করতে হচ্ছে তাকে। তবে অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানান সাবেক রাষ্ট্রপতি।

মো. সাহাবুদ্দিন বলেন, আমার এখন হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এ কারণে আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।

তিনি জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজন হলে গুলশানের বাসায় নিজস্ব চিকিৎসকদের পরামর্শ ও সেবা নিচ্ছেন। বঙ্গভবন ছাড়ার পর এ পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন তিনি।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, চিকিৎসকদের পরামর্শের ওপরই এ সিদ্ধান্ত নির্ভর করছে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়েন তিনি। বর্তমানে গুলশানের নিজ বাসায় পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগ সরকারের সময় পাঁচ বছরের জন্য তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com