মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৩ ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু আমির খসরুঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ মহাসড়কে এআই ক্যামেরার কারণে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী খ্যতিমান অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি ৭০ অনুচ্ছেদ বাতিল ও রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ তাড়াইলে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও মতবিনিময় সভা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী তিন সপ্তাহে আয় ২০০ কোটি ডলার

গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৩

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদরে ডাম্প ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল বলেন, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি বাস বৌলতলীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে । এতে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান। আহত হন অন্তত ২০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com