মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী তিন সপ্তাহে আয় ২০০ কোটি ডলার র‍্যাব এর বিদায়, আসছে এসআরবি কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত নওগাঁয় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে পলাতক যুবক গ্রেপ্তার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু শেখ হাসিনা দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না: প্রসিকিউশন ‘অপারেশন জ্যাকপট’ নাটকের জন্য পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম ‘ধরণীর গান’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে দুই দিনের ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’ উৎসব সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, বিদেশ যাওয়ার পরিকল্পনা নেই

কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

দুই দিনের সফরে কাতারে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

দেশে জ্বালানি পণ্যের বাজারে সৃষ্ট অস্থিরতা এবং উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টার মধ্যে এ সফরে যাচ্ছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, সোমবার(১৭ আগস্ট)রাতে দোহার উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী।

এই সফরে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

মূলত কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল–থানির সঙ্গে বৈঠকের জন্য তিনি এ সফরে যাচ্ছেন বলে সোমবার প্রকাশিত এক সরকারি আদেশে বলা হয়েছে।

জ্বালানি সংকটের এই সময়ে কাতার সফরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকেও সঙ্গী করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহিরেরও থাকার কথা রয়েছে।

জ্বালানি সরবরাহ, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসী কর্মীদের পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় সফরের আলোচনায় থাকার কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সফর শেষে বুধবার রাতে দেশে ফিরবেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com