মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৩ ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু আমির খসরুঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ মহাসড়কে এআই ক্যামেরার কারণে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী খ্যতিমান অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি ৭০ অনুচ্ছেদ বাতিল ও রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ তাড়াইলে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও মতবিনিময় সভা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী তিন সপ্তাহে আয় ২০০ কোটি ডলার

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দেশে গত এক দিনে ডেঙ্গুতে তিনজনের প্রাণ গেছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৭৫৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হল এইডিস মশাবাহিত এই রোগে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৬০১ জনে।

মঙ্গলবার(১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১৩৫ জন। ১০৬ জন ভর্তি হন দক্ষিণ সিটি এলাকার হাসপাতালগুলোতে। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হন ৫১ জন।

বিভাগের মধ্যে বরিশালে ৯৮ জন, চট্টগ্রামে ৯৪ জন, খুলনায় ১৩৫ জন ও ময়মনসিংহে ৬১ জন, রাজশাহীতে ৪৬ এবং রংপুরে ২৪ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com