রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭০ অনুচ্ছেদ বাতিল ও রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতাকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি ২০ অগাস্টের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশে আদালত বলেছে, রিট আবেদনে কোনো সারবত্তা নেই। এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছে যে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় সংসদের।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

অন্যদিকে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই নিজের পক্ষে শুনানি করেন। গত ১৩ অগাস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে রিট আবেদনটি করেন।

রিট আবেদনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ৬ অগাস্টের তফসিল কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না— তা জানতে রুল চাওয়া হয়েছিল। একইসঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় ওই তফসিলের কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের কাছে শুনানিতে তুলে ধরা রাষ্ট্রপক্ষের আইনি যুক্তি ও আদালতের আদেশের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

তিনি বলেন, রিট আবেদনকারীর বক্তব্য ছিল, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে স্বতন্ত্র ও স্বাধীনভাবে কোনো সংসদ সদস্য পার্লামেন্টের কার্যক্রমে অংশগ্রহণ বা ভোট দিতে পারেন না এবং রাষ্ট্রপতি নির্বাচনেও দলের মনোনীত প্রার্থীর বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। পাশাপাশি তিনি দ্রুততার সঙ্গে নির্বাচন আয়োজনের বিষয়টিকেও চ্যালেঞ্জ করেছিলেন।

এর জবাবে রাষ্ট্রপক্ষের দেওয়া আইনি যুক্তি তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের মূল সংবিধানে থাকা ৭০ অনুচ্ছেদ এখনও একইভাবে আছে।

তার ভাষ্য, নব্বইয়ের গণআন্দোলনের পর যখন প্রেসিডেনশিয়াল ফর্ম থেকে সরকার ব্যবস্থা পার্লামেন্টারি ফর্মে আসে, তখন সংবিধানের ১২তম সংশোধনী গণভোটে যায়। সেই গণভোটে ৭০ অনুচ্ছেদটিও কিছুটা সংশোধিত আকারে জনগণের মতামতের ভিত্তিতে অনুমোদিত হয়। পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৯৭২ সালের মূল অনুচ্ছেদটিই প্রতিস্থাপিত হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, যে সংশোধনীর ব্যাপারে বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে রায় দিয়েছে এবং যা গত ৫৪ বছর ধরে সংবিধানে একইরকমভাবে আছে, সেটি নির্বাচনকে সামনে রেখে চ্যালেঞ্জ করে প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নেই।

আদালতে নজির হিসেবে ১৯৯১ সালের একটি রায়ের কথা তুলে ধরেন তিনি। ওই সময় রাষ্ট্রপতি নির্বাচন আইন হাই কোর্টে চ্যালেঞ্জ করা হলেও আদালত রায়ে জানিয়েছিল, সংবিধানের ৭০ অনুচ্ছেদটি সংবিধানের সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com