বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো মোট ৮ হাজার ৭৯৬ জন সদস্যের চাকরিতে পুনর্বহালের সুযোগ নেই বলে সংসদে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২০০৯ সালের ওই ঘটনার পরে ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচ্যুত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল।

আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের শাস্তি দেওয়া হয়েছে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি। ফলে চাকরিচ্যুতদের পুনর্বহালের সুযোগ নেই।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরও পুনর্বহালের সুযোগ নেই।

চব্বিশের আন্দোলনে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময় ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবি তুলেছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তারা সেসময় রাজধানীতে আন্দোলনেও নেমেছিলেন।

২০০৯ সালে ‘ষড়যন্ত্রের শিকার’ হয়ে তারা চাকরিচ্যুত হয়েছিলেন বলে তাদের অভিযোগ।

বিগত আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা।

সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

বিদ্রোহের বিচার বিজিবির আদালতে হলেও হত্যাকাণ্ডের বিচার হয় প্রচলিত আদালতে। এসব মামলায় সাজার পাশাপাশি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনেকের চাকরি যায়।

ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের দাবি জোরালো হয়। বিষয়টি আদালতেও গড়ায়। পরে গতবছর ডিসেম্বরে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার।

অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েকদফায় কারাবন্দি থাকা বিডিআর সদস্যদের জামিনে মুক্তি পেতে দেখা গেছে। এরমধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তখনকার সময়ের চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা।

দেশে বেকার ২৬ লাখ ২০ হাজার

কিশোরগঞ্জ-২ আসনের মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার। এর মধ্যে কর্মে নিয়োজিত ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মানুষ।

বেকারের সংখ্যা ২৬ লাখ ২০ হাজার তুলে ধরে তিনি বলেন, বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ।

প্রতি বছর গড়ে ১৩ লাখ ৬০ হাজার মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে বলেও তুলে ধরেন তিনি।

নদীভাঙনে বছরে বাস্তুচ্যুত ১৫ হাজারের বেশি মানুষ

সংরক্ষিত আসনের শামছুন্নাহার বেগমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী প্রতি বছর নদীভাঙনে গড়ে সাড়ে ৩ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বছরে ১৫ হাজারের বেশি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com