আগামী বছর ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভা শেষে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইসি সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নিয়ে আরও আলোচনা চলবে। কবে নাগাদ শুরু হবে চূড়ান্ত তারিখ আরও বৈঠক করে তারপর চূড়ান্ত করে জানানো হবে। আরও সাইডলাইন ওয়ার্ক করতে হবে। তবে বৈঠকে অংশ নেয়া সবপক্ষ ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার জন্য একমত বলে জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, পুরো নভেম্বর ও ডিসেম্বর জুড়ে পরীক্ষা। জানুয়ারিতে কিছুটা ফাঁকা সময় পাওয়া যাবে। পরে আবার রোজা ও বোর্ড পরীক্ষা শুরু। টাইট শিডিউলে কীভাবে সব আঁটানো যায় সেটা নিয়ে পরিকল্পনা হবে। তবে ইসি আগের পরিকল্পনা থেকে সরে আসেনি।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী ও প্রযুক্তি মোতায়েন করা হবে বলে জানান তিনি।