বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। গত বছরের ৯ ডিসেম্বর ক্যারিয়ারের দুই যুগ পূর্তি উপলক্ষে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন রায়হান খান। সে সময় জানিয়েছিলেন, কোনো এক ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল নুসরাত ফারিয়ার। তবে এখনো তার অংশের শুটিং শুরু হয়নি। পাশাপাশি সিনেমাটির আরও বেশ কিছু অংশের শুটিং বাকি রয়েছে। শুটিংয়ের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা এবং নিজের ব্যস্ত শিডিউলের কারণে শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফারিয়া।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘ক্রিটিক্যাল কোনো কারণ নেই। এই সিনেমার চরিত্রটি আমার খুব পছন্দের ছিল। অভিনয়ের জন্য এক্সাইটেড ছিলাম। কিন্তু শুটিং নিয়ে অনিশ্চয়তার কারণে শিডিউল জটিলতাসহ আরও কয়েকটি বিষয়ে আমাদের ব্যাটে-বলে মিলছিল না। তাই সরে আসা। জটিল কোনো সমস্যা নয়।’

তবে অভিনেত্রীর এমন সিদ্ধান্তের বিষয়ে অবগত নন নির্মাতা রায়হান খান। তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল সিনেমা না করার বিষয়ে ফারিয়ার সঙ্গে আমার কোনো কথা হয়নি। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনোভাবেই আমাকে কিছু জানায়নি। তাই এ নিয়ে কোনো কথা বলতে পারব না।’

এদিকে সিনেমাটির আরও দুই গুরুত্বপূর্ণ অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদও আপাতত শুটিংয়ের জন্য প্রস্তুত নন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারি থেকে চিকিৎসাধীন তানিয়া বৃষ্টি। অন্যদিকে প্রথমবার মা হওয়ার অপেক্ষায় রয়েছেন মৌসুমী হামিদ।

সিনেমাটির বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে রায়হান খান বলেন, ‘তানিয়া বৃষ্টির অসুস্থতা আর মৌসুমী হামিদের মাতৃত্বকালীন ছুটির বিষয়টি চাইলেই এড়িয়ে যাওয়া সম্ভব না। আমরা তাদের জন্য অপেক্ষা করছি।’

‘ট্রাইব্যুনাল’ একটি স্বাধীন প্রযোজনার সিনেমা হওয়ায় বাজেট নিয়েও কিছুটা জটিলতা রয়েছে বলে জানান নির্মাতা। তার ভাষ্য, এ ধরনের সিনেমায় নির্দিষ্ট প্রযোজক না থাকায় অনেক সময় বাজেট সংক্রান্ত সমস্যা তৈরি হয়। তবে সব জটিলতা কাটিয়ে চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু করার আশা করছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com