শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্রের সন্ধান পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অবৈধ অস্ত্রের সঠিক তথ্য দিলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সরকারি নিয়মানুযায়ী তাকে পুরস্কৃত করা হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী এই আহ্বান জানান।

তিনি জানান, পুলিশ, সেনাবাহিনী ও এসআরবির যৌথ অভিযানে ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হলেও, খুলনা, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বাকি অস্ত্রগুলো উদ্ধারে জনগণের সহায়তা প্রয়োজন। যারা পরিস্থিতির শিকার হয়ে বা ভুলবশত থানা থেকে অস্ত্র নিয়ে গেছেন কিন্তু আইনি জটিলতার ভয়ে জমা দিতে পারছেন না, তাদের জন্য বিশেষ সুবিধার কথা জানিয়েছে এসআরবি।

ইন্তেখাব চৌধুরী বলেন, “অস্ত্রগুলো যেকোনো একটি নিরাপদ জায়গায় রেখে আমাদের শুধু তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা গিয়ে সেগুলো সংগ্রহ করে আনব। তথ্যদাতাকে পুরস্কৃত করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও বিষয়টি বিবেচনা করা হবে।”

এছাড়া রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, অপরাধ নির্মূল একটি চলমান প্রক্রিয়া এবং এটি রাতারাতি সম্ভব নয়। তবে মোহাম্মদপুরসহ যেসব এলাকায় অপরাধপ্রবণতা বেশি, সেখানে এসআরবির সদস্য সংখ্যা, গোয়েন্দা তৎপরতা এবং সাইবার নজরদারি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে খুব শিগগিরই এসব এলাকা থেকে অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com