সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

নওগাঁয় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে লিফলেট বিতরণ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
নওগাঁয় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে লিফলেট বিতরণ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নওগাঁয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেল ৫টায় নওগাঁ পৌর বাজার এলাকায় নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।

বিতরণ করা লিফলেটে দেশের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

এছাড়া লিফলেটে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের সময়ে বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এতে আরও দাবি করা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তুলনায় বর্তমানে নিত্যপণ্যের বাজারে স্বস্তি বিরাজ করছে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আযম ভিপি রানা, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজাসহ জেলা মহিলা দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com