মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন জমিতে সার ও কীটনাশক ছিটানোর সময় অসুস্থ হয়ে মারা গেছেন। অপরজন ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়তে গিয়ে পড়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার এগারসিন্দুর ও চরকাওনা গ্রামে এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন—এগারসিন্দুর গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে মো. কালাম (৪৫) এবং চরকাওনা গ্রামের দুলাল মিয়ার ছেলে শহীদ উল্লাহ (৭০)। তাঁরা দুজনই পেশায় কৃষক ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের জমিতে সার ও কীটনাশক ছিটানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কালাম। স্থানীয়রা দ্রুত তাঁকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, চরকাওনা গ্রামে ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়তে গিয়ে নিচে পড়ে যান শহীদ উল্লাহ। এতে তাঁর মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ বলেন, হাসপাতালে আনার আগেই কালামের মৃত্যু হয়। আর শহীদ উল্লাহকে মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকেও মৃত ঘোষণা করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, একজন জমিতে সার ও কীটনাশক দিতে গিয়ে এবং অপরজন গাছ থেকে পড়ে মারা গেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com