বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনের কারাদণ্ড

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদক সেবন ও কারবারের দায়ে ২ জনের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন ও কারবারের দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের গান্ধোয়ারচর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—গান্ধোয়ারচর গ্রামের বকুল মিয়ার ছেলে আকরাম হোসেন (২২) এবং একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে আরিফ (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, আকরাম ও আরিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসাইন রকির নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় গান্ধোয়ারচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় আকরাম ও আরিফকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস জিজ্ঞাসাবাদ করেন। এ সময় মাদক সেবনের বিষয়টি স্বীকার করায় আকরাম হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং আরিফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com