শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কোষাকান্দা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান।

নিহত সিরাজুল ইসলাম (৬০) ওই গ্রামের বজলুর রহমান ওরফে বজলু চেয়ারম্যানের বড় ভাই। তিনি প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার স্ত্রী ও তিন সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে পরিবার।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ছয় মাস আগে পরিবারকে যুক্তরাষ্ট্রে রেখে একাই গ্রামের বাড়িতে আসেন সিরাজুল ইসলাম। এরপর থেকে তিনি বাড়ির একটি কক্ষে একা বসবাস করছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি ঘুমাতে যান।

শুক্রবার সকালে স্বজনরা ঘরের জানালার গ্রিলের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com