বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ধানমন্ডি লেকের কাদা-বর্জ্য অপসারণ শুরু, হবে ‘নজরুল সরোবর’ এয়ারবাসের ১০ বিমান কিনতে বুধবার চুক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির স্বাক্ষর নেওয়ার অভিযোগ সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কিশোরগঞ্জে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলছে ৫ দিন বন্ধ সবুজে ভরে উঠেছে আমনের মাঠ, ভালো ফলনের আশা কৃষকদের

রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হেলমেট পরিহিত চার ব্যক্তি দুটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হামলায় ব্যাংকের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে আদমদিঘী হাসপাতালে ভর্তি করেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করা হয়। এর সঙ্গে এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেনের কাছ থেকে আরও ৪ লাখ টাকা নেওয়া হয়। মোট ৩৪ লাখ টাকা নিয়ে দুই কর্মকর্তা একটি মোটরসাইকেলে করে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরের উদ্দেশ্যে রওনা দেন।

পথে আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে আসা চার ব্যক্তি তাদের ঘিরে ফেলেন। প্রত্যেকের মাথায় হেলমেট ছিল বলে জানা গেছে। একপর্যায়ে তারা দুই কর্মকর্তার পথরোধ করে লোহার রড দিয়ে মারধর শুরু করেন।

হামলার একপর্যায়ে কর্মকর্তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেন বলেন, “সান্তাহার ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করা ৩০ লাখ টাকা এবং আমার কাছ থেকে দেওয়া ৪ লাখ টাকাসহ মোট ৩৪ লাখ টাকা নিয়ে ব্যাংকের দুই কর্মকর্তা সান্তাহার থেকে আবাদপুকুরে যাচ্ছিলেন। পথে পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত চারজন তাদের পথরোধ করে।”

তিনি আরও বলেন, “ছিনতাইকারীরা লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে মারধর করে। একপর্যায়ে তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি রাণীনগর থানা পুলিশকে জানানো হয়েছে।”

ঘটনার পরপরই ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করেছে। তারা কোন দিকে পালিয়ে গেছে, তা জানতে আশপাশের এলাকার তথ্য সংগ্রহসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com