বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পাকুন্দিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মফিজুল নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ এবং বালু পরিবহনের পাইপগুলো ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। এ সময় পাকুন্দিয়া থানা-পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মফিজুলকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপগুলো ধ্বংস করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com