শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের নিন্দা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের নিন্দা

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। সাম্প্রতিক এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরপরাধ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে ঢাকা।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোর ওপর হুতিদের সাম্প্রতিক হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা নিরপরাধ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়, এ কঠিন সময়ে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com