রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট ২৯৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৬৩১ জন। এর ফলে এবার মোট ভর্তি হলেন ৯৭ হাজার ৮২ জন।

শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৯৯ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ১ শতাংশ।

মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।

সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ জনের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com