রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

জার্নাল’র মোড়ক উন্মোচন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৫১৪ বার পড়া হয়েছে

তোফায়েল আহমেদ :
ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র উদ্যোগে “আইআইইউবি স্টাডিজ” জার্নাল’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এই মোড়ক উন্মেচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জার্নালের সম্পাদক প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা ও ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান জার্নালটির মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মেচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের ট্রেজারার এ.কে. মোঃ মাহবুবুল আলম, সদস্য মো. মনিরুল হক, বিশ্ববিদ্যলয়ের আইন অনুষদের ডীন প্রফেসর মো. রফিকুল আলম, ইংরেজী বিভাগের প্রভাষক ও জার্নালের সহকারী সম্পাদক মো. আব্দুল্লাহ ভূঞা।
এছাড়া অন্যান্যদের মাঝে লাইব্রেরী সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. নুরুল আমিন, আইন বিভাগের চেয়ারম্যান মো. মহসিন খান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. বদরুল হুদা সোহেল প্রমুখ সকল বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক মো. আল মুরসালিন সম্রাট।
“আইআইইউবি স্টাডিজ” শিরোনামের জার্নালটি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম জার্নাল। এতে মোট ১৭টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com