রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মা ও স্ত্রীকে খুনের দায়ে পাকুন্দিয়ায় ঘাতকের ফাঁসির আদেশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৬০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পাকুন্দিয়ায় মা ও স্ত্রী খুনের দায়ে  ঘাতক ছাবেদ আলীকে (৬৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  আজ বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ  আদালতের বিচারক এজিএম আল মাসুদ এই রায় ঘোষণা করেন ।  ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন তিনি।

ছাবেদ আলী পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে। প্রায়  ১৫ বছর লেগেছে এই মামলার বিচার কাজ শেষ করতে।

মামলার বিবরণে জানা গেছে, স্ত্রীর পরকীয়া আছে এমন  সন্দেহে ছাবেদ আলী তার স্ত্রী মনোয়ারা খাতুনকে   ২০০৩ সালের ২৭শে জুন রাত ৩টার দিকে দা দিয়ে কুপাতে থাকেন। স্ত্রীর ডাক-চিৎকারে ছাবেদের মা মা জহুরা খাতুন এগিয়ে এলে তাকেও দা দিয়ে কোপাতে থাকেন। দায়ের কোপের আঘাতে স্ত্রী ও মা উভয়েই মারা যান।

জোড়া খুনের ঘটনায ঘাতকের ছোট ভাই আসাদ মিয়া বাদী হয়ে পর দিন  পাকুন্দিয়া থানায়  একটি হত্যা মামলা রুজু করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান ওই বছরের ২২শে ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে  সাক্ষ্য-শুনানি শেষে আজ  বিচারক এজিএম আল মাসুদ  রায় ঘোষণা করেন।

সরকার পক্ষে এপিপি যজ্ঞেশ্বর রায় চৌধুরী এবং আসামি পক্ষের অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা  এ মামলা পরিচালনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com