শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ডাকাতদের গোলাগুলিতে কুষ্টিয়ায় নিহত ১

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৫৯৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় গত রোববার রাতে  ডাকাতদের দু’টি দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে।

উপজেলার প্রাগপুর সড়কের হাওখালী মাঠ এলাকায়  এইবন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তিকে ডাকাত দলের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে  জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খন্দকার শামীম জানান, ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে দুই দল  ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের টহল দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে   পড়ে থাকতে দেখা যায়। তাকে  উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর   কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, ৩ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com