রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

কিশোরগঞ্জ থিয়েটার ফোরাম এর নতুন কমিটি গঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৬৭৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ থিয়েটার ফোরাম (কেটিএফ) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শহর সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কিশোরগঞ্জের নাটক সংশ্লিষ্ট ১১টি সংগঠনের সমন্বয়ে গঠিত কিশোরগঞ্জ থিয়েটার ফোরাম (কেটিএফ) এর নতুন কার্যনির্বাহী কমিটিতে চর্যাপদ থিয়েটারের অধিকর্তা আব্দুল ওয়াহাব সভাপতি এবং প্রতিধ্বনি থিয়েটারের সদস্য আবু জাবিদ ভূঞা সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে অন্যরা হলেন, শিকড় নাট্য সম্প্রদায়ের সৈয়দ মহসিন হোসেন রূপস সহ-সভাপতি, চন্দ্রাবতী থিয়েটারের মীর আশরাফুল হক চঞ্চল সহ-সভাপতি, এপাড় ওপাড় নাট্যগোষ্ঠীর মো. মতিউর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, কাঁটাবাড়িয়া নাট্য পরিষদের আবুল কালাম আজাদ টুটুল যুগ্ম সাধারণ সম্পাদক, মানবাধিকার নাট্য পরিষদের সাইদুর রহমান সাঈদ সাংগঠনিক সম্পাদক, চর্যাপদ থিয়েটারের শাহ নূর মোহাম্মদ শান্ত সহ-সাংগঠনিক সম্পাদক, মানবাধিকার নাট্য পরিষদের তানিয়া আক্তার শ্রাবণ অর্থ সম্পাদক, নৃত্যাঙ্গন একাডেমির সুব্রত দে টুনটুন দপ্তর সম্পাদক, প্রতিধ্বনি থিয়েটারের মিজানুর রহমান রাতুল প্রচার সম্পাদক, ঈশাখাঁ সাংস্কৃতিক পরিবারের নাজমুল করিম রুয়েল অনুষ্ঠান বিষয়ক সম্পাদক, মুক্তধারার দেবাশীষ সাহা আকাশ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং চন্দ্রাবতী থিয়েটারের সাঈদ ইসলাম পাপ্পু মঞ্চ ও সাজসজ্জা বিষয়ক সম্পাদক।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্যরা হলেন, মানবাধিকার নাট্য পরিষদের হারুন আল রশিদ, একতা নাট্যগোষ্ঠীর মানস কর ও প্রতিধ্বনি থিয়েটারের ম.ম. জুয়েল।

১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ছাড়াও সাত সদস্যবিশিষ্ট নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, আলজুস ভূঞা, আতাউর রহমান খান মিলন, জাহাঙ্গীর আলম জাহান, মাসুদুল হাসান মাসুদ, সাইদুল হক শেখর, ক্যাপ্টেন সালাহ উদ্দিন আহমেদ সেলু এবং ফৌজিয়া জলিল ন্যান্সী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com