বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

পরিদর্শনকালে তিনি সতাল অগ্রগামী পূজামণ্ডপ, হরিজন হেলা যুব সংগঠনের পূজামণ্ডপ এবং মহিনন্দ ইউনিয়নের ভাটুয়ারপাড়া পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে পারস্পরিক সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে মহিনন্দ ইউনিয়নের ভাটুয়ারপাড়া পূজামণ্ডপ কমিটির উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসক। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রেখে সবার অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে।

তিনি উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com