মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফখরুল কাঁদলেন সংবাদ সম্মেলনে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৬৯০ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে এই প্রথম নির্বাচনে যাচ্ছে বিএনপি— এই কথা বলেই  কান্নায় ভেঙে পড়েন দলের  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ  সোমবার বিকেলে ঢাকার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অবস্থার সৃষ্টি হয়। এ সময় সেখানে উপস্থিত  থাকা দলটির অন্য নেতা- কর্মীরাও আবেগ তাড়িত হয়ে পড়েন।

সোমবার বিকেলের এ সংবাদ সম্মেলনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের চিঠি বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দিচ্ছিলেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনের শুরুতে তিনি জানান, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। তবে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আলামত তিনি দেখছেন না।

মির্জা ফখরুল  আরো বলেন, বিএনপি দলীয় চেয়ারপারসনকে কারাগারে রেখে তাকে ছাড়া এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছে। এ কথা বলেই কেঁদে ফেলেন তিনি। এ সময় প্রায় ২ মিনিট কোনো কথা বলতে পারেননি ফখরুল।  সংবাদ সম্লেলন কেন্দ্রটি তখন  যেন  নিস্তব্দ হয়ে পড়ে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে আছেন খালেদা জিয়া। এই নির্বাচনে তার অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া তিনটি আসনে (ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭) দলের প্রার্থী হচ্ছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com