মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী

হ্যাকার খালেদ মাহমুদ গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৮৯৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :
মাত্র ২ মিনিটেই ফেইসবুক ও জি-মেইল আইডি হ্যাক করতো খালেদ মাহমুদ। প্রথমে এক মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তার বন্ধু তালিকায় থাকা সবার কাছে অনুরোধ পাঠাতে থাকে টাকার জন্য। পরে ফেসবুক অ্যাকাউন্ট ফেরত দেওয়ার জন্য সেই মেয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। অবশেষে নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সেই হ্যাকার। বুধবার (২৮ নভেম্বর) নগরের নিউমার্কেট এলাকার জলসা মার্কেট থেকে গ্রেফতারকরা হয় হ্যাকার মো. খালেদ মাহমুদকে (১৮)। তার ফেসবুক নাম আদিল, হ্যাকার হিসেবে ব্যবহার করে ‘আফরান’ নাম। খালেদ মাহমুদ লোহাগাড়া উপজেলার মিয়াজিপাড়া এলাকার মফিজুর রহমানের ছেলে। পুলিশের কাছে খালেদ মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, ফেসবুক, ইমেইল হ্যাকিংয়ে দক্ষ খালেদ মাহমুদের মাত্র ২ থেকে ৫ মিনিট সময়
লাগে ফেসবুক ও ইমেইল আইডি হ্যাক করতে। নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম
বাংলানিউজকে বলেন, কোতোয়ালী থানার জলসা মার্কেট থেকে হ্যাকার মো. খালেদ মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, কয়েকদিন আগে সে এক মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা দাবি করে। ওই মেয়ের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর আলম জানান, ‘অনেকটা শখের বসে হ্যাকিং করা শিখেছে খালেদ মাহমুদ। শেখার পর প্রথম টার্গেট ছিল, তার
প্রেমিকার অ্যাকাউন্ট হ্যাক করে কার সাথে চ্যাট করে তা বের করা। পরে হ্যাক করে তার সাবেক প্রেমিকার ফেসবুক অ্যাকাউন্ট। তখন থেকে কোনো মেয়েকে ফেসবুকে প্রপোজ করে তার রেসপন্স পাওয়া না গেলে আইডি হ্যাক করে বশে আনতো খালেদ মাহমুদ। বর্তমানে তার প্রেমিকার সংখ্যা ৪ পেরিয়ে ৫ এর ঘরে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com