শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেজর (অব.) আখতারুজ্জামানসহ তার আসনে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ১০৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। খেলাপি ঋণের জামিনদার ছিলেন, তাই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

একই আসনে বিএনপির আরেক প্রার্থী মো. শহীদুজ্জামান কাকন এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এই আসনে মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন সহ মোট সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য ছয়জন হলেন, জাতীয় পার্টির প্রার্থী এরশাদ হোসাইন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থৗ মো. লুৎফুর রহমান,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী নূরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) প্রার্থী মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. সালাউদ্দিন রুবেল, স্বতন্ত্র মো. আনিসুজ্জামান খোকন ওস ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. সালাউদ্দিন রুবেল ।

এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন । তাঁদের মধ্যে তিন জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ ঘোষিত তিন প্রার্থী হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক আইজিপি, নূর মোহাম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. শহীদুজ্জামান কাকন এবং জাকের পার্টি প্রার্থী মো. আব্দুল জব্বার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com