মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

গণভবনে ৩০৭ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯১ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :
গণভবনে তিন শতাধিক সাবেক আমলা, কূটনীতিক, প্রকৌশলী, কৃষিবিদ আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে একাত্মতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে একাত্মতা প্রকাশ করেন এবং নৌকার বিজয়ে দলের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেলে গণভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সাবেক আমলা, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসকদের মধ্যে ৩০৭ জন উপস্থিত ছিলেন।

সাবেক সরকারি আমলাদের মধ্যে সিনিয়র সচিব ৬৫ জন, সাবেক রাষ্ট্রদূত ৯ জন, যুগ্ম ও উপ সচিব পর্যায়ে ৭৫ জন, স্বাস্থ্য ক্যাডারের ১৪ জন, শিক্ষা ক্যাডারের ১৫ জন, প্রকৌশলী ২৭ জন, বন ও ডাক বিভাগের ১১ জন, পুলিশ ক্যাডারের ১৪ জন, কর ১৩ জন, কৃষি ৬৭ জন, টেলিকম, শুল্ক, রেলওয়ে, খাদ্যসহ অন্যান্য কাডারে ১১ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এর আগে গত ২৭ নভেম্বর দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা গণভবনে গিয়ে শেখ হাসিনাকে সমর্থন করে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com