মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এ মাসের শেষে আসছে শৈত্যপ্রবাহ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাব কেটে গেলেও আসছে একটি শৈত্যপ্রবাহ। এ মাসের শেষ দিকে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাবে এই প্রবাহটি।

আজ বুধবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আয়েশা খাতুন। তিনি জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই স্বাভাবিক হবে আবহাওয়ার পরিস্থিতি।

আয়েশা খাতুন বলেন, ফেথাইয়ের প্রভাবে বাংলাদেশের আকাশ মেঘলা থাকলেও কয়েক ঘণ্টার মধ্যে তা স্বাভাবিক হয়ে যাবে। ফেথাই এর প্রভাব কেটে গেলেও শিগগিরই আসছে একটি শৈত্যপ্রবাহ। চলতি মাসের শেষের দিকে মৃদু বা মাঝারি ধরনের এই শৈত্যপ্রবাহ বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাবে ধারণা করা হচ্ছে। সে সময় দেশের তাপমাত্রা বেশ করে যেতে পারে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "এ মাসের শেষে আসছে শৈত্যপ্রবাহ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com