ডেস্ক রিপোর্ট
একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেফতার করাসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় রাজধানীর বিজয় নগরের জামান টাওয়ারে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জরুরী সংবাদ সম্লেলনের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা কেন্দ্রীয় তাঁতী দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু।