মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিরাজগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৪ বার পড়া হয়েছে

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের হাটিকুমরুলে ৪০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাসুদেবপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪২)
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী জানান, গতকাল রাত ১২.২০ মিনিটে মাদক বিরোধী অভিযানে হাটিকুমরুল গোলচত্তর হাজি ইমান আলী মার্কেটের সামনে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট হতে ঢাকাগামী চাঁপাই ট্রাভেলস নামে যাত্রীবাহি বাসে (ঢাকা মেট্রো ব-১৪-১৪৩৭) তল্লাশি চালানো হয়। এসময় বাসের সুপারভাইজার মো.শফিকুল ইসলামের ব্যাগ থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com